লকডাউনে কাজ হারিয়ে আত্মঘাতী এগরার যুবক

রবিবার দুপুরে পূর্ব মেদিনীপুর জেলার এগরা থানার বালিঘাই মহানগর গ্ৰামে গলায় দড়ির ফাঁস লাগিয়ে আত্মহত্যা করল পিন্টু বাগ নামের এক যুবক।স্থানীয় সূত্রে জানা গিয়েছে,করোনার প্রকোপ রুখতে দীর্ঘ কয়েক মাস ধরে রাজ্যে চলছে লকডাউন৷ যার জেরে বন্ধ অধিকাংশ কর্ম প্রতিষ্ঠান৷ কাজ হারিয়েছে বহু সাধারণ মানুষ৷

সঞ্চয়ের ভাণ্ডারে পড়েছে টান৷ দুবেলা দুমুঠো ঠিক করে খাবার জুটছিল না৷এমতাবস্থায় দীর্ঘদিনের লকডাউনে ছিল না কোন কাজকর্ম। সাংসারিক আর্থিক অনটনে পারিবারিক অশান্তি লেগেই থাকত। সেই অশান্তি মেনে নিতে না পেরে গলায় দড়ির ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে ওই যুবক।

এরপর ঘটনাটি জানাজানি হতেই স্থানীয় বাসিন্দারা এগরা থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে মৃতদেহটিকে উদ্ধার করে নিয়ে ময়নাতদন্তের জন্য কাঁথি মহকুমা হাসপাতালে পাঠিয়েছে।তবে যুবকের এই মৃতদেহ উদ্ধার ঘিরে অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে পুলিশ।প্রসঙ্গত উল্লেখ্য লকডাউনের এই পরিস্থিতিতে কাজ হারিয়ে মানসিক অবসাদে আত্মঘাতী হচ্ছেন অনেকেই।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ