অমিতাভ বচ্চন করোনা পজিটিভ ভর্তি হাসপাতালে

করোনা আক্রান্ত হয়ে শনিবার রাতে মুম্বইয়ের নানাবতী হাসপাতালে ভর্তি হলেন বলিউড অভিনেতা অমিতাভ বচ্চন। 

তাঁর বয়স ৭৭। গভীর রাতে খবর আসে যে অভিষেক বচ্চনও করোনা পজিটিভ। কোনও ঝুঁকি না নিয়ে তাঁকেও নানাবতী হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

টুইটারে এদিন বিগ বি বলেন- 


অমিতাভ বচ্চন টুইটারে জানিয়েছেন, যে তিনি করোনা পজিটিভ। এই কারণে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। প্রশাসনকে জানাচ্ছে হাসপাতাল। তাঁর পরিবার ও যারা বাড়িতে কাজ করেন, তাদেরও পরীক্ষা করা হয়েছে। টুইটারে বিগ বি জনসাধারণের কাছে আবেদন করেন, গত দশ দিনে তাঁর সান্নিধ্যে যারা এসেছেন, তাঁরা যেন কোভিড পরীক্ষা করেন। 

এই খবর পাওয়ার পরেই সোশ্যাল মিডিয়ায় তাঁর দ্রুত আরোগ্য কামনা করে টুইট করেন সোনু সুদ, তাপসী পান্নু প্রভৃতি অভিনেতারা। 

দীর্ঘদিন ধরেই লিভারের সমস্যায় ভুগছেন অমিতাভ বচ্চন। গত বছর অক্টোবরে হাসপাতালেও ছিলেন তিনি। হালেই গুলাবো সিতাবো ছবিতে তাঁকে দেখা গিয়েছিল। যদিও কোভিডের জন্য সেটি সরাসরি ওটিটি প্ল্যাটফর্মে রিলিজ করে। তাঁরে আগামী কয়েকটি ছবি হল চেহরে, ব্রহ্মাস্ত্র, ঝুণ্ড। 

বলিউডে এর আগে কণিকা কাপুর ও কিরণ কুমার করোনায় আক্রান্ত হয়েছেন। মুম্বইয়ে এই মুহূর্তে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৯১৭৪৫। মারা গিয়েছেন ৫২৪৪। শনিবার নয়া কেসের সংখ্যা ১২৮৪। গত ২৪ ঘণ্টায় বাণিজ্যনগরীতে করোনায় মৃত ৩৯। 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ