গ্যাসের দাম বাড়লেও বাড়ানো হয়নি ভর্তুকি। গ্রাহকেরা জুনে যে ভর্তুকি পেয়েছিলেন, এই মাসেও তা-ই পাবেন। অর্থাৎ, গ্যাসের দাম অনুসারে ভর্তুকির অনুপাত কমেছে। এবং এ বারেও যথারীতি ভর্তুকি সংক্রান্ত ঘোষণা করা হয়নি। ধোঁয়াশা রয়েছে প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার গ্রাহকদের ভর্তুকির অঙ্ক নিয়েও।
প্রত্যেক মাসে রান্নার গ্যাসের দাম সংশোধনের সময়ে ভর্তুকিহীন ও ভর্তুকিযুক্ত সিলিন্ডারের দাম এবং ভর্তুকির অঙ্ক আলাদা ভাবে ঘোষণা করাই ছিল বরাবরের রেওয়াজ। কিন্তু গত বছরের আগস্ট থেকে শুধুমাত্র ভর্তুকিহীন সিলিন্ডারের দাম জানাচ্ছে সংস্থাগুলি।জুনে কলকাতায় ১৪.২ কেজির সিলিন্ডারের দাম ৩১.৫০ টাকা বেড়েছিল। ভর্তুকি বাবদ গ্রাহকের অ্যাকাউন্টে জমা পড়েছিল ১৯.৫৭ টাকা। সাধারণত বিভিন্ন এলাকায় সিলিন্ডারের দামের হেরফেরের জন্য ভর্তুকির অঙ্কও আলাদা হয়। এ মাসে কলকাতায় সিলিন্ডারের দাম ৪.৫০ টাকা বাড়লেও সূত্রের খবর, ভর্তুকির অঙ্ক একই থাকছে। একই ঘটনা ঘটছে রাজ্যের বাকি জায়গাতেও।

0 মন্তব্যসমূহ
https://internationalnewstar.blogspot.com/
Whatsapp-74782 01605
https://www.facebook.com/Internationalnewstar.official