করোনা পরীক্ষার আটোমেটিক যন্ত্র কিনল পশ্চিমবঙ্গ সরকার, ১ দিনেই ১ লক্ষ Covid 19 পরীক্ষা হবে

করোনা পরীক্ষার আটোমেটিক যন্ত্র কিনল পশ্চিমবঙ্গ সরকার, ১ দিনেই ১ লক্ষ Covid 19 পরীক্ষা হবে – ১ দিনে ১লক্ষ করো’না পরীক্ষা। তাই সুইৎজারল্যান্ড থেকে অ’ত্যাধুনিক স্বয়ংক্রিয় করো’না পরীক্ষার যন্ত্র কিনল পশ্চিমবঙ্গ সরকার। 

আন্তর্জাতিক উড়ান বন্ধ।তাই জলপথে সুইডেন থেকে কলকাতা আসছে যন্ত্রগু’লি। লক্ষ্য ১ অগাস্টের আগে দিনে ১ লক্ষ করো’না পরীক্ষা চালু। পশ্চিমবঙ্গের স্বাস্থ্য দফতরের এক আধিকারিক জানিয়েছেন Cobas 6800 নামে এই যন্ত্রের বরাত দিয়েছে পশ্চিমবঙ্গ সরকার। জলপথে খুব দ্রুত যন্ত্র এসে পৌঁছবে

কলকাতায়। এই যন্ত্র দিয়ে দিনে ১ লক্ষ করো’না পরীক্ষা করা যাবে বলে জানিয়েছেন তিনি। দেশে সম্ভবত প্রথম রাজ্য হিসাবে এই যন্ত্র কিনল পশ্চিমবঙ্গ। এই যন্ত্র চালু হলে রাজ্যে করো’না পরীক্ষার সংখ্যা এক লাফে কয়েকগুণ বেড়ে যাবে বলে আশাবাদী স্বাস্থ্য ক’র্তারা। বর্তমানেপশ্চিমবঙ্গে দিনে ১০,০০০-এর কিছু বেশি করো’না পরীক্ষা হয়। স্বাস্থ্য দফতরের ওই আধিকারিক জানিয়েছেন, ‘প্রথমে কলকাতা ও উত্তরবঙ্গের বাছাই করা কয়েকট হাসপাতা’লে রাখা হবে এই যন্ত্র।’ তিনি বলেন, ‘বর্তমানে প্রতিদিন করো’না পরীক্ষা করানোর জন্য রাজ্য সরকারের ২২.৫ কোটি টাকা খরচ হচ্ছে। Cobas 6800 চালু হলে সেই খরচ এক ধাক্কায় অনেকটা কমবে।’ যন্ত্র ব্যবহারের জন্য টেকনিশিয়ানদের প্রশিক্ষণ ইতিমধ্যে কলকাতার স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিনে শুরু হয়েছে। ইতিমধ্যে রাজ্য স্বাস্থ্য দফতর ও NICED-এর বেশ কয়েকজন টেকনিশিয়ানের
এই প্রশিক্ষণ রয়েছে বলে জানিয়েছেন ওই স্বাস্থ্যক’র্তা। RT-PCR পদ্ধতিতে করো’নার পরীক্ষা করে Cobas-এর এই যন্ত্র। যার ফলে বর্তমানের মতো লালারসের মাধ্যমেই করো’না পরীক্ষা চালু থাকবে।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ