রাজ্যে সম্পূর্ণ লকডাউন সপ্তাহে দু’দিন

নতুন সিদ্ধান্ত গ্রহন করল রাজ্য সরকার।করোনার আক্রমনের তীব্রতা প্রতিদিন বৃদ্ধি পাচ্ছে,প্রতিদিনই সংক্রমনের নতুন নতুন রেকর্ড তৈরি হচ্ছে।সংক্রমনের এই শৃঙ্খল কে ভাঙতে এবার সপ্তাহে দু’দিন করে বাধ্যতামূলক লকডাউনের পথে যাচ্ছে রাজ্যসরকার।
আজ নবান্নয় এক উচ্চপর্যায়ের বৈঠকে পৌরহিত্য করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।বৈঠক শেষে স্বরাষ্ট্র সচিব আলাপন বন্দ্যোপাধ্যায় জানান যে করোনার বর্তমান গতিপ্রকৃতি আলোচনা করে এই সিদ্ধান্ত গ্রহন করা হয়েছে যে এখন থেকে প্রতি সপ্তাহে দুদিন করে রাজ্যব্যাপী সম্পূর্ণ লকডাউন থাকবে।বর্তমান সপ্তাহে বৃহস্পতিবার এবং শনিবারে লকডাউন পালিত হবে।অসুবিধা এড়ানোর জন্য এই অগ্রিম ঘোষনা।অন্যান্য সপ্তাহের কবে কবে লকডাউন থাকবে তা প্রতি সোমবারে ঘোষনা করা হবে।আগস্ট মাসে পুনরায় বৈঠকে মিলিত হয়ে অবস্থা পর্যবেক্ষণ করা হবে।এই লকডাউনে কি কি বিধিনিষেধ থাকবে সে বিষয়ে এখনো বিস্তারিত কিছু জানা না গেলেও রাজ্যের কনটেনমেন্ট জোনগুলিতে পূর্বঘোষনা মত সমস্ত নিষেধাজ্ঞা বলবৎ থাকবে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ